পাগলপাড়া (তোমার জন্য)

By Karna Kitab Ku… , 21 May 2025
Ayodhya Hills, Purulia

সাথী আমার বাঁধনহারা,
স্বাধীন পাখি,
নীল আকাশে মেলেছে ডানা,
হৃদয়হরা। 
খোলা আঁচল, আগুন ঝরা,
রঙিন আঁখি; 
স্বপ্নে হারায় প্রেমের কানা,
পাগলপাড়া।

সাথী আমার স্বপ্নের ডালি,
জোছনা ভরা,
জ্বলন্ত ওই তোমার শোভা,
হারিয়ে কথা
অন্তরে জাগে ওই সু প্রভা 
নীরব ব্যাথা;  
গভীর রাতে শুধুই জ্বলি,
পাগলপাড়া।

পথ ভোলা পাশব এ মন
বড় বেয়াড়া,
সময় নষ্ট, পিরিত মিছে,
শখ তামাশা 
হারায় কোথায়, কার পিছে 
অলীক আশা?
মরু পথে ঝর্ণার স্পন্দন 
পাগলপাড়া।

(হাওড়া, ২১/০৫/২০২৫)

Tags

Comments

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.